ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের খালখল শহরের কোরআন বিষয়ক প্রতিষ্ঠান নাসিমে ফেরদৌসের পরিচালক আদনান সদেকি খালখল শহরে ‘‘ কেন নামায ’’ শীর্ষক প্রতিযোগিতার খবর দিয়ে বলেছেন, ইরানের বিশিষ্ট লেখক আতইয়ে ইসফাহানীর লেখা ‘‘ কেন নামায ’’ শীর্ষক বই থেকে জ্ঞান জিজ্ঞাসা মূলক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । জনাব সাদেকি বলেন, খালখল শহরের কোরআন বিষয়ক প্রতিষ্ঠান নাসিমে ফেরদৌসের অন্তত: ৫০০ সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ।তিনি আরো বলেন, এই বই সম্পর্কে ধারণা নিতে প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা কোরআন বিষয়ক প্রতিষ্ঠান নাসিমে ফেরদৌসের যেকোন শাখা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন ।# 301778